৪ জুলাই থেকে স্মার্টফোন ও ট্যাব মেলা

২৪ জুন, ২০১৯ ১০:৫৪  
আবার আসছে স্মার্টফোন ও ট্যাব মেলা। ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ৪ জুলাই হতে গ্রীষ্মকালীন এই মেলা শুরু হবে। ৩ দিনের মেলা চলবে ৬ জুলাই পর্যন্ত। দেশের স্মার্ট ডিভাইস ব্যবহারকারীদের সর্বশেষ মডেলের স্মার্টফোন ও ট্যাব পরখ করে দেখার সুযোগ দিতে বসছে এই মেলা। স্মার্টফোন ও ট্যাব নিয়ে দেশে এটিই সবচেয়ে বড় আয়োজন। অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এক্সেপো মেকারের আয়োজনে এটি হবে ১২তম আসর। এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান জানান, বরাবরের মতো মেলায় সর্বশেষ প্রযুক্তি ও ডিজাইনের ডিভাইস নিয়ে হাজির হবে দেশী-বিদেশী সেরা স্মার্টফোন ব্র্যান্ডগুলো। এছাড়াও মেলায় স্মার্টফোন ও ট্যাবলেটের পাশাপাশি আনুষঙ্গিক গ্যাজেটও পাওয়া যাবে। নতুন পণ্যের পাশাপাশি মেলায় বরাবরের মতো থাকবে বিশেষ ছাড় ও উপহার। এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের বিশেষ সব আয়োজন তো রয়েছেই’ বলেন মুহম্মদ খান। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এই মেলা। এই আয়োজনের সব আপডেট ও খবর মেলার অফিসিয়াল ফেইসবুক পেইজ (https://www.facebook.com/STExpo)